প্রকাশিত: ১৯/১০/২০২১ ৯:৪৭ পিএম

মুহিববুল্লাহ মুহিব ::

কক্সবাজার বিমানবন্দরে পিস্তলসহ এ এইচ এম সেলিম (৬৮) নামে এক যাত্রীকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাঈমুল হক।

তিনি জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী যাত্রী এ এইচ এম সেলিম ব্যাগে পিস্তল নিয়ে বিমানবন্দরের বহির্গমন স্ক্যানিং পার হওয়ার সময় বিষয়টি ধরা পড়লে কর্তব্যরত এপিবিএন সদস্যরা পিস্তলসহ তাকে আটক করেন। পরবর্তীতে যাত্রী এ এইচ এম সেলিম তার পিস্তলের বৈধ লাইসেন্স প্রদর্শন করেন। কিন্তু তার কাছে পিস্তল আছে এই বিষয়টি তিনি বিমানবন্দরে প্রবেশ করার পর কাউকে জানাননি।

এসপি নাঈমুল হক জানান, এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার জন্য যাত্রী এ এইচ এম সেলিমকে কক্সবাজার সদর থানায় পাঠানো হয়েছে।ঢাকাপোষ্ট

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer