ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০২/২০২৪ ১১:৪৭ এএম

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ ধরা পড়েছে টেকনাফের এক দম্পতি। বিমানযোগে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে ওই দম্পতি বিকেল ৪ টার দিকে বিমানবন্দরে এলে গেটের স্ক্যানারে লাগেজে থাকা এক হাজার ৪০০ পিস ইয়াবার অস্তিত্ব ধরা পড়ে। এসময় সেখানে দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের আটক করে বলে জানিয়েছে বিমানবন্দরের একটি নির্ভরযোগ্য সূত্র।

সূত্রটি জানায়, একটি গোয়েন্দা সংস্থার দেয়া তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইয়াবা পাওয়ায় স্বামী-স্ত্রীকে আটক করেন। আটকরা হলেন, টেকনাফের পুরাতন পল্লান পাড়ার বাসিন্দা আবদুল আমিন ও তাঁর স্ত্রী মিম আকতার ।
আটক দম্পতিকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান।

পাঠকের মতামত

বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি জব্দ, আটক হয়নি কোনো চোরাকারবারিঘুমধুম সীমান্তে রাতে বিজিবির অভিযান, ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার

উখিয়ার বালুখালী সীমান্তের কাছাকাছি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নয়াপাড়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৪৬ হাজার ...

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট: পুলিশ বলছে-মূল পরিকল্পনাকারী নারী

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের ৫৭ লাখ টাকা লুটের ঘটনায় এক নারীকে মূল পরিকল্পনাকারী ...

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ...
Single Page Footer