প্রকাশিত: ২৬/০৫/২০১৯ ১১:০৬ এএম
ফাইল ছবি

উখিয়া নিউজ ডটকম::
পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত দ্রুতগতির ট্রেন সেবা বর্তমান সরকার চালু করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের কাজ এগিয়ে চলছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা-কক্সবাজার রুটে উচ্চ গতির পর্যটন ট্রেন সেবা চালু করতে পারব বলে আমরা মনে করছি।

আজ প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, রেল নেটওয়ার্ক সম্প্রসারিত হওয়ায় এখন অনেক মানুষ ভ্রমণের জন্য রেলকে বেছে নিচ্ছেন।সরকার দেশের রেলওয়েকে আঞ্চলিকের পাশাপাশি ট্রান্স-এশিয়ান রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে বিভিন্ন কর্মসূচি নিয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...