ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০৩/২০২৪ ৯:৩৩ পিএম

কক্সবাজার পর্যটন জোনে পৃথক অভিযান চালিয়ে দুটি খাবার হোটেল এবং একটি পানির ফ্যাক্টরিকে সাড়ে ছয়লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৮ মার্চ) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী এ তথ্য জানান। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জিনিয়া জান্নাতের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পর্যটন জোনে অভিযান, ৩ প্রতিষ্ঠানকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

অভিযানে কলাতলীর হোটেল-মোটেল জোনের রূপসী বাংলা রেষ্টুরেন্টের ম্যানেজার মনিরুজ্জামান (৫১), ব্লু ওয়েব রেষ্টুরেন্টের ম্যানেজার সাইফুল হুদা (৪৩) ও আপন ড্রিংকিং ওয়াটারের ম্যানেজার আনসার খানকে (৩৫) জরিমানা করা হয়।

আবু সালাম চৌধুরী জানান, কক্সবাজারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও ভোক্তা অধিকার সংরক্ষণে নজরদারি বৃদ্ধিতে এ অভিযান চালানো হয়। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে, নিরাপদ খাদ্য আইনে খাদ্যপণ্য উৎপাদনে অস্বাস্থ্যকর পরিবেশ, খাদ্যে ভেজালের কারণে দুই হোটেলের ম্যানেজারকে পাঁচ লাখ টাকা এবং ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশ, দেশীয় পণ্যে বিদেশি স্টিকার ব্যবহারের কারণে আপন ড্রিংকিং ওয়াটারের ম্যানেজারকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়

পাঠকের মতামত

বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি জব্দ, আটক হয়নি কোনো চোরাকারবারিঘুমধুম সীমান্তে রাতে বিজিবির অভিযান, ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার

উখিয়ার বালুখালী সীমান্তের কাছাকাছি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নয়াপাড়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৪৬ হাজার ...

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট: পুলিশ বলছে-মূল পরিকল্পনাকারী নারী

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের ৫৭ লাখ টাকা লুটের ঘটনায় এক নারীকে মূল পরিকল্পনাকারী ...

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ...
Single Page Footer