প্রকাশিত: ১৯/০৫/২০২০ ১:৩৪ পিএম

মুহিববুল্লাহ মুহিব ::
বঙ্গোপ সাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় ‘আম্ফান’ কক্সবাজার থেকে ৭৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে বলে জানিয়েছে আবাহাওয়া অধিদফতর। যার ফলে কক্সবাজার সমুদ্র এলাকায় ৬ নম্বর বিপদ সংকেত বহাল রাখা হয়েছে।

শনিবার (১৯ মে) আবাহাওয়া অধিদফতরের দুপুরের ২৫ তম বুলেটিনে এ তথ্য নিশ্চিত করেছে।

বুলেটিনে আরও জানানো হয়, সাগরে সৃষ্ট ঘুর্ণিঝড়টি সুপার সাইক্লোনে পরিণত হয়েছে। যার কারণে কিছুটা উত্তাল রয়েছে সাগর। সুপার সাইক্লোন কেন্দ্রের ৯০ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২২৫ কিলোমিটার বয়ে যাচ্ছে। যা ঝড়ো হাওয়ার আকারে ২৪৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৯০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সুত্র: সিবিএন

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer