প্রকাশিত: ২৮/০৫/২০২০ ৫:১১ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার-ঢাকা-কক্সবাজার অভ্যন্তরীণ রুটে আপতত আগামী ৬জুন পর্যন্ত ফ্লাইট চালু হচ্ছে না। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কক্সবাজারে দায়িত্বপালনরত একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

উক্ত কর্মকর্তা জানান, আগামী সোমবার ১জুন থেকে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-সৈয়দপুর রুটে অভ্যন্তরীন ফ্লাইট চালু করার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলেও ঢাকা-কক্সবাজার রুট সহ অন্যান্য অভ্যন্তরীণ রুট গুলোতে বিমান চলাচলের বিষয় আগামী ৬জুনের পর সিদ্ধান্ত নেওয়া হবে। যে ৪টি বিমানবন্দরে ১জুন থেকে বিমান চলাচল করবে সেই ৪টি বিমানবন্দর ও ফ্লাইট পরিচালনা কর্তৃপক্ষ স্বাস্থ্য বিধি ও সরকারি অন্যান্য নির্দেশনা মানছে কিনা, তা এক সপ্তাহ পর্যবেক্ষন করে ঢাকা-কক্সবাজার রুট সহ অন্যান্য রুটে বিমান চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বেসামসিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে উক্ত কর্মকর্তা জানিয়েছেন। এক সপ্তাহ পর কক্সবাজার-ঢাকা রুটে ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নেওয়া হলেও বাংলাদেশ বিমান, নভো এয়ারলাইনস ও ইউএস বাংলা ফ্লাইট চালু করা হবে। রিজেন্ট এয়ারওয়েজে গত ২০মার্চ থেকে পরবর্তী ৩মাসের জন্য তাদের সব ধরণের ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...