প্রকাশিত: ০৫/১২/২০১৯ ৮:০১ পিএম

কক্সবাজারের  চকরিয়া থেকে ৪৯টি চোরাই মোবাইল সেটসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সকালে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন: খুটাখালী গর্জনতলী এলাকার ৪নং ওয়ার্ডের নুর মোহাম্মদ এর ছেলে আব্দুল আজিজ (৩০) ও একই এলাকার লেদু মিয়ার ছেলে মনুর আলম (২১)। এঘটনায় পলাতক রয়েছে নুর মোহাম্মদ এর ছেলে আব্দুল হালিম (৩৫)।

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মানস বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি টিম চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আব্দুল হালিমের দোকান ও বাসায় তল্লাশী চালিয়ে ৪৯টি চোরাই মোবাইল সেট উদ্ধার করা হয়। এসময় বাসা ও দোকান থেকে আব্দুল আজিজ ও মনুর আলমকে আটক করা হয়। আব্দুল আজিজ ও মনুর আলম এর বরাত দিয়ে মানস বড়ুয়া আরও জানান, মূলত আব্দুল হালিম চোরাই মোবাইল সেটগুলো সংগ্রহ করে দোকানে বিক্রি করত। তার সাথে জেলার বিভিন্ন চোর, ডাকাত, সন্ত্রাসী ও ছিনতাইকারীদের সাথে সম্পর্ক রয়েছে। তাদের কাছ থেকে এসব চোরাই মোবাইল সেট সংগ্রহ করত আব্দুল হালিম। এ ঘটনায় আব্দুল হালিম পলাতক রয়েছে। আর আটকদের সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের এর মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...