প্রকাশিত: ০৮/০৭/২০১৯ ৮:৩৪ এএম

কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেটকারের তেলের ট্যাংক থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এ সময় প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে কারটি। রোববার দুপুরে রামুর খুনিয়াপালং ইউপির তুলাবাগান এলাকায় এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামুর তুলাবাগান ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ওসি মোজাহিদুল ইসলাম। আটক মো. আরমান হোসেন (৩৮) মুন্সীগঞ্জ জেলার সদর থানা এলাকার নয়াগাঁওয়ের আফাজ উদ্দীন সর্দারের ছেলে ও পেশায় প্রাইভেটকার চালক।
ওসি মোজাহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ সড়কের তুলাতলী এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় কক্সবাজারমুখী একটি প্রাইভেটকার তল্লাশি করে তেলের ট্যাংকের ভেতর বিশেষ কায়দায় রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে জব্দ করা গাড়ি ও ইয়াবাসহ আটক চালককে রামু থানায় সোপর্দ করা হয়।প্রাইভেটকারে ১০ হাজার ইয়াবা
কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেটকারের তেলের ট্যাংক থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
এ সময় প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে কারটি। রোববার দুপুরে রামুর খুনিয়াপালং ইউপির তুলাবাগান এলাকায় এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামুর তুলাবাগান ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ওসি মোজাহিদুল ইসলাম।
আটক মো. আরমান হোসেন (৩৮) মুন্সীগঞ্জ জেলার সদর থানা এলাকার নয়াগাঁওয়ের আফাজ উদ্দীন সর্দারের ছেলে ও পেশায় প্রাইভেটকার চালক।
ওসি মোজাহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ সড়কের তুলাতলী এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় কক্সবাজারমুখী একটি প্রাইভেটকার তল্লাশি করে তেলের ট্যাংকের ভেতর বিশেষ কায়দায় রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে জব্দ করা গাড়ি ও ইয়াবাসহ আটক চালককে রামু থানায় সোপর্দ করা হয়।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...