প্রকাশিত: ১৮/০৮/২০২১ ১০:২৪ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি
কক্সবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১০৪ জন। আর এ সময়ের মধ্যে শনাক্তের দুইগুণ ২৪৪ জন সুস্থতা লাভ করেছেন।

বুধবার (১৮ আগস্ট) বিকালে এ তথ্য নিশ্চিত করে জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়,১৮ আগস্ট কক্সবাজার সদর ও পৌরসভার ২৭ জনসহ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ১০৪ জন। আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর ও পৌরসভার ২৭ জন,উখিয়ার ২৫ জন,মহেশখালীতে ১২ জন এবং টেকনাফে ২১ জন রয়েছেন। এর আগের দিন এ সংখ্যা ছিল ৯৩ জন।

আর এ সময়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল ৮টার মধ্যে এ মৃত্যু হলো।

একই সময়ে এখানে নতুন করোনা রোগী ৬৬ জনকে নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ২০ হাজার ৭২৭ জন। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ২৬৭ জন।

বুধবার ৪ জনসহ জেলায় মোট মৃত্যূবরণ করেছেন ২৪৪ জন। এর মধ্যে কক্সবাজার সদর ও পৌরসভার ১০৮ জন, উখিয়ায় ৪৪ জন,চকরিয়ায় ২৮ জন,টেকনাফে ২৪ জন,রামুতে ২০ জন,পেকুয়ায় ১০ জন, মহেশখালীতে ৬ জন এবং কুতুবদিয়ায় ৪ জন।

জেলা সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় ৪জন করোনা রোগীর মৃত্যূ হয়েছে এবং সুস্থ হয়েছেন ২৪৪ জন। বর্তমানে ৪৫৪ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন।আর জেলায় করোনায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৭২৭ জন।মোট মৃত্যূবরণ করেছেন ৩০ রোহিঙ্গাসহ ২৪৪ জন। সুস্থ হয়েছেন ১৮ হাজার ২৬৭ জন। রোহিঙ্গা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮১৩ জন। এর মধ্যে উখিয়ায় ২ হাজার ২৭৭ জন এবং টেকনাফে ৫৩৬ জন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...