উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫/১০/২০২৪ ১১:১৩ এএম
Single Page Top

কক্সবাজার জেলা শ্রমিক লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম কালুকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জেলা ছাত্রলীগের সদস্য নয়নকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পৃথক অভিযানে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান।

গ্রেফতারদের মধ্যে শফিকুল ইসলাম কালু জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি। তিনি পশ্চিম বাহারছড়ার বাসিন্দা মৃত মনির আহমদের ছেলে। অপরজন আবু সুফিয়ান নয়ন সদরের ঝিলংজা ১ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে। তিনি জেলা ছাত্রলীগের সদস্য।

ওসি জানান, আওয়ামী লীগ, ছাত্রলীগসহ তাদের অঙ্গ সহযোগী সংগঠনের সংশ্লিষ্টরা ছাত্রজনতার আন্দোলনের বিরুদ্ধে সশস্ত্র অবস্থান ছিল। ইতোমধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে সরকার। এরপর অভিযান শুরু করে পুলিশ। গ্রেফতারকৃত দু’জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি ফয়জুল আজিম নোমান।

পাঠকের মতামত

Single Page Bottom

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer