প্রকাশিত: ২৭/০৩/২০১৯ ৭:২১ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল অব স্পেশাল এডাভাইজার অন প্রিভেনশন অব জেনোসাইড মিঃ আদামা দিয়েং তিনদিনের সফরের শেষদিনে বুধবার ২৭ মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সাথে সাক্ষাত করেন।
সাক্ষাতকালে রোহিঙ্গা শরনার্থী ব্যবস্থাপনা, রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসন, হোস্ট কমিউনিটির উন্নয়ন বিষয়ক গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা হয় বলে জেলা প্রশাসন সুত্রে জানা গেছে। এছাড়াও ২৫ মার্চ বাংলাদেশের জাতীয় গণহত্যা দিবসকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রদানে সার্বিক সহযোগিতার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে বিশেষভাবে অনুরোধ করা হয়।

আন্তর্জাতিক অঙ্গনের গণহত্যা বিষয়ক এই উর্ধ্বতন কর্মকর্তা একজন বিশ্বখ্যাত আইনজীবী। জাতিসংঘ মহসচিবের উপদেষ্টা আদামা দিয়েং গত সোমবার কক্সবাজার এসেছিলেন। কক্সবাজারের জেলা প্রশাসকের সাথে সাক্ষাতের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সা.) মোঃ মাসুদুর রহমান মোল্লা ইউএনএইসসিআর কক্সবাজার সাব অফিসের কর্মকর্তা ইফতেখার উদ্দিন বায়েজীদ, আইএমও, ডাব্লিউএফপি, ইউএনডিপি’র কক্সবাজারস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কক্সবাজার অবস্থানকালে আদামা দিয়েং সোমবার শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম এনডিসি (অতিরিক্ত সচিব), কক্সবাজার ও শরনার্থী ক্যাম্পে কর্মরত জাতিসংঘের অফিস গুলোর কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। গত মঙ্গলবার তিনি উখিয়ার কুতুপালং এ শরনার্থী ক্যাম্প পরিদর্শন, শরনার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর সাথে মতবিনিময় করেন। বুধবার তিনি জেলা প্রশাসকের সাথে বৈঠক শেষে বিমানযোগে ঢাকার উদ্দ্যেশে কক্সবাজার ত্যাগ করেন। বিশ্বস্ত একটি সুত্র জানিয়েছে, জাতিসংঘের গণহত্যা বিষয়ক প্রধান আদামা দিয়েং এর সরেজমিনে পরিদর্শন প্রতিবেদনের উপর অনেকটা নির্ভর করবে মায়ানমারে রোহিঙ্গাদের উপর গণহত্যা হয়েছে কিনা।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...