ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০৬/২০২৪ ১০:০৩ এএম

জাতীয় সংসদে বাজেট অধিবেশনের আলোচনায় আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন, কক্সবাজারে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এতে কক্সবাজার জেলা দেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ হাব হিসেবে বিবেচিত হচ্ছে। ইতিমধ্যেই কক্সবাজার পর্যটন শিল্প বিকাশে রেললাইন সম্প্রসারণ করা হয়েছে কক্সবাজার পর্যন্ত। যা অচিরেই মহেশখালীর মাতারবাড়ি পর্যন্ত সম্প্রসারণ হবে। সুপারডাইক বেড়ীবাধেঁর মাধ্যমে উপকূলীয় দ্বীপ মহেশখালী ও কুতুবদিয়াকে সুরক্ষিত করা হচ্ছে। শুধু মাত্র মহেশখালীতেই একাধিক মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের দরবারে মহেশখালীতে সুপরিচিত করে তুলেছে সরকার। আগামী দিনে এটি একটি আধুনিক নগরীতে পরিণত হবে। কক্সবাজারের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করেছেন।
সম্প্রতি মহেশখালী উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করার ঘোষণা দিয়েছেন তিনি। উপকুলীয় এলাকার মানুষকে ভালোবাসেন বলেই তিনি বারবার এই এলাকার উন্নয়নে কাজ করছেন। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে তিনি বিরোধীদলীয় নেত্রী হওয়া সত্বেও স্বজন হারানো মানুষের মাঝে ছুটে এসেছিলেন। যিনি প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া এই দুর্যোগপূর্ণ এলাকার ক্ষতিগ্রস্ত মানুষকে একনজর দেখার জন্য আসেননি। তিনি আরো উপহাস করে বলেছিলেন যত লোক মারা যাওয়ার কথা তত লোক মারা যায়নি। তিনি জাতীয় সংসদে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন জাতির জনকের কন্যা শেখ হাসিনা নেতৃত্বে আমরা অর্থনৈতিক মুক্তির লক্ষে এগিয়ে যাচ্ছি। দেশের নিরাপত্তার জন্য তিনি কক্সবাজারে একটি সেনা ও বিমান বাহিনীর ঘাঁটি স্থাপন করেছেন। যার ফলে দেশের নিরাপত্তা সুরক্ষিত হয়েছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...