ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০৪/২০২৪ ৩:১৩ পিএম

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ঈদ স্পেশাল ট্রেনেও যাত্রীদের ভোগান্তির অভিযোগ উঠেছে। নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে গন্তব্যে পৌঁছানোর পাশাপাশি মাঝপথে বারবার থামা, বিদ্যুৎ চলে যাওয়া, ফ্যান বন্ধ থাকা ও নিরাপত্তার অভাবের অভিযোগ করেছেন যাত্রীরা।

 

জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে কক্সবাজার আইকনিক রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া ঈদ স্পেশাল ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশনে পৌঁছানোর আগে কমপক্ষে চারবার বিভিন্ন স্থানে থেমেছে। এছাড়া চন্দনাইশে এসে হঠাৎ পুরো ট্রেনের সব বাতি নিভে যায়। যাত্রীদের অভিযোগ, প্রত্যেক স্টেশনে থামার পরও কোন কারণ ছাড়াই মাঝপথে ৩-৪ বার থামে ট্রেনটি। নিয়ম অনুযায়ী রাত ১০টায় পৌঁছানোর কথা থাকলেও তা প্রায় দুই ঘণ্টা দেরিতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছায়।

কুমিল্লা থেকে কক্সবাজার বেড়াতে আসা এক পর্যটক বলেন, ‘রাত ১১টায় চট্টগ্রাম থেকে কুমিল্লা যাওয়ার জন্য ট্রেনের টিকিট বুকিং করেছি। সাড়ে এগারোটা বাজে, এখনও চট্টগ্রামই পৌঁছাইনি। হয়তো আমাদের ট্রেনটি মিস হয়ে যাবে।’

 

কমিউটার ট্রেনে আসা পর্যটক আজিজা সুলতানা জানান, প্রথমবারের মতো কক্সবাজার-চকরিয়া আসার সময় ট্রেনে উঠে দেখেন এক পাশের ফ্যান সচল। আবার অন্যপাশের ফ্যান অচল। তীব্র গরমে বাচ্চাদের নিয়ে ট্রেনের যাত্রা সত্যিই অসহনীয় ছিল। পরে ১ ঘণ্টা ১৫ মিনিটের কষ্টকর ভ্রমণ শেষ করে যখন চকরিয়া স্টেশনে পৌঁছান, তখন দেখেন পুরো স্টেশনে ঘুটঘুটে অন্ধকার ও নেই কোন নিরাপত্তা।

 

যাত্রীরা আরও জানান, পুরাতন ট্রেনগুলোতে যান্ত্রিক ত্রুটি বারবার ঘটছে। ট্রেনগুলোতে পর্যাপ্ত সংখ্যক ফ্যান না থাকা, বিদ্যুৎ সরবরাহের সমস্যা এবং নিরাপত্তার অভাব যাত্রীদের জন্য বিরাট ঝুঁকি তৈরি করছে। তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন জানান।

 

কক্সবাজার রেলওয়ের স্টেশন মাস্টার গোলাম রাব্বানী জানান, যে ট্রেনগুলো কক্সবাজার টু চট্টগ্রাম রুটে চলাচল করছে তা পুরাতন ট্রেন। এই পুরাতন ট্রেনগুলোতেই যান্ত্রিক ত্রুটি থাকার সম্ভাবনা বেশি। বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়া ও ফ্যান চলাচলে লোড না নিতে পারা যান্ত্রিক ত্রুটি বা ট্রেন পুরাতন হওয়ার কারণে হতে পারে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...