প্রকাশিত: ০৩/০৪/২০২২ ১১:০৯ এএম

কক্সবাজার জেলা কারাগারে মোহাম্মদ আলী নামে এক মাদক মামলার হাজতির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনার পথে মারা যান তিনি। জেলা সদর হাসপাতালে নেয়ার পর সকাল ১০টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয় বলে জানান হাসপাতালের চিকিৎসক। কক্সবাজার জেল সুপার মোহাম্মদ নেছার আলম জানান, মোহাম্মদ আলী কারাভ্যন্তরে বুকের ব্যথায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুতই তাকে কারা হাসপালে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসারত অবস্থাই সহকারি সার্জনের পরামর্শে দ্রুত জেলা সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান। মৃত হাজতি মোহাম্মদ আলী চট্টগ্রাম জেলার লোহাগড়া থানার চুনতি গ্রামের মৃত নজির আহম্মদের ছেলে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গত ৯ ডিসেম্বর কক্সবাজার কারাগারে আসেন তিনি। কক্সবাজার জেলা কারাগারের ডেপুটি জেলার মো. মনির হোসেন জানান, সকল আইনগত প্রক্রিয়া শেষে গতকাল শনিবার বিকাল ৫টার সময় মৃত হাজতির লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer