প্রকাশিত: ৩০/১১/২০২০ ১০:২৩ পিএম

কক্সবাজার কারাগারে এক কয়েদি আত্মহত্যা করেছে। সোমবার সন্ধ্যায় মোঃ মোস্তফা নামের ঐ কয়েদি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তার বাড়ি কক্সবাজার সদরে। কক্সবাজার জেলা কারাগারের সুপার নেছার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজার সদর হাসপাতাল সূত্রে জানাগেছে, সোমবার সন্ধ্যায় মোঃ মোস্তফা (২৫) নামের এক কয়েদিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালের আনার আগেই সে মারাযায়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কক্সবাজার জেলা কারাগারের সুপার নেছার আহমেদ জানান, কয়েদি মোস্তফা একটি মারামারি মামলার আসামী। রবিবার আদালত তার ১ দিনের রিমান্ড মন্জুর করে। আজ সোমবার সন্ধ্যায় কারাগারের ভেতরে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer