ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/০৬/২০২৪ ১০:৪৮ এএম

চট্টগ্রামের পটিয়া উপজেলায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ৭টায় উপজেলার পৌরসভার গোবিন্দরখীলে এলাকায় এস আলম স্কুলের পেছনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পটিয়া রেলওয়ে স্টেশনের দক্ষিণে গোবিন্দারখীল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী দ্রুতগতির কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নারী মারা যান। ওই নারী পাশের একটি ভাড়া বাসায় মেয়ের কাছে বেড়াতে এসেছেন বলে জানা গেছে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম বলেন, সকালে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক নারী মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...