ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৬/২০২৪ ৮:৫৬ পিএম , আপডেট: ১০/০৬/২০২৪ ৮:৫৮ পিএম

চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেললাইনের চন্দনাইশ কাঞ্চননগর এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী ট্রেন কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় আনুমানিক ৭০ বছর বয়স্ক এক বৃদ্ধ মারা গেছেন। আজ সোমবার বিকে পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়ভাবে জানা যায়, দুর্ঘটনার শিকার হওয়া ওই বৃদ্ধ সোমবার বিকেলে কাঞ্চননগর স্টেশনের পার্শ্ববর্তী বরুমতি ব্রিজ পার হচ্ছিল। এসময় ঢাকাগামী দ্রুতগতির ট্রেন কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় ওই বৃদ্ধ গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চন্দনাইশ হাসপাতাল ও পরে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন। ট্রেনের ধাক্কায় মারা যাওয়া বৃদ্ধের নাম ঠিকানা জানা যায়নি। তার লাশ বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ঘটনাস্থলে জিআরপি থানার পুলিশ আসছে।

চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনের ধাক্কায় নিহত ওই বৃদ্ধের লাশ বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...