প্রকাশিত: ১৩/১১/২০২০ ৯:২৫ এএম

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জৈষ্ট্য আইনজীবী রানা দাশগুপ্ত বলেছেন, ‘কক্সবাজার জেলা আওয়ামী লীগের এই নেত্রীকে(কাবেরী) সামনে রেখে একটি পক্ষ ষড়যন্ত্র করছে। আমি আইনগতভাবে সঠিক পথে আছি। কোনও ষড়যন্ত্র বা ভিত্তিহীন বক্তব্যে কিছু আসে যায় না।’

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘আইসিটির প্রসিকিউটর পদ কোনও সাংবিধানিক পদ নয় এবং আমি বেতনভুক্তও নই। সম্মানী পেয়ে থাকি। আমি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল কিংবা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলও নই। এগুলো সাংবিধানিক পদ। তবে, প্রসিকিউটর পদটি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার।’

‘হ্যাঁ, এটা সত্য যে সরকার আমাকে পুলিশ প্রোটোকল দিয়েছে। কিন্তু, এটা আমার পদের জন্য দেওয়া হয় না, আমার নিরাপত্তার জন্য দেওয়া হয়। কারণ, আইসিটি একটি স্পর্শকাতর ট্রাইব্যুনাল,’ বলেন রানা দাশগুপ্ত।

এদিকে গত বুধবার চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে মেজর (অব.) রাশেদ হত্যা মামলায় টেকনাফ থানার বহিষ্কৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপের আইনজীবী হিসেবে মামলা লড়াইয়ের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) এর প্রসিকিউটর পদ থেকে রানা দাশগুপ্তের পদত্যাগের দাবি জানিয়েছে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী।

একটি লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘লিগ্যাল রিমেম্বার অ্যাক্ট অনুযায়ী রানা দাশগুপ্ত রাষ্ট্রের বেতনভুক্ত কর্মকর্তা। যা প্রতিমন্ত্রী পদ মর্যাদার সমান। তিনি এ পদে থেকে কোনো ধরনের আইনি সহায়তা দিতে পারেন না। যদি তিনি আইনি সহায়তা দিতে চান, তবে স্বেচ্ছায় সাংবিধানিক পদ থেকে পদত্যাগ করে অভিযুক্ত আসামিকে আইনি সহায়তা দিতে পারেন।’ ‘তার এ আচরণের জন্য তার ক্ষমা চাওয়া উচিত,’ তিনি বলেন।

প্রসঙ্গত,গত ৭ নভেম্বর ১০ দফা দাবীতে গন অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালন করে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খৃীষ্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখা ও এর সহযোগী সংগঠনের সদস্যরা। ওই গণঅবস্হান ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বাংলাদেশ হিন্দু-বৈদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্তকে নিয়ে কক্সবাজারের নব্য আ: লীগ নেত্রী নাজনিন সরোয়ার কবেরীর অশোভ আচরণ থেকে বিরত থাকার আহব্বান জানান এবং তাকে জেলা আওয়ামী লীগ থেকে বহিস্কারের দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে দাবী আদায়ের হুশিয়ারি উচ্চারণ করা হয়

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer