উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯/০২/২০২৪ ১১:০৯ এএম

রাজনীতি
খেলা
বিশ্ব
সারা দেশ
ফ্যাক্টচেক
বিনোদন
অর্থনীতি
প্রযুক্তি
সারা দেশ
সারা দেশচট্টগ্রাম

কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের পাশে ঝুঁকিপূর্ণভাবে বিভিন্ন কোম্পানির বিলবোর্ড স্থাপন করা হচ্ছে। এসব বিলবোর্ডগুলোর মাধ্যমে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এমন শঙ্কা প্রকাশ করে বিলবোর্ড অপসারণের জন্য কক্সবাজার জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে রেলওয়ে প্রশাসন। গত ১৪ ফেব্রুয়ারি কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানকে এই চিঠি দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, গত বছরের ১ ডিসেম্বর থেকে ঢাকা–চট্টগ্রাম–কক্সবাজার রুটে বাণিজ্যিক ভিত্তিতে ট্রেন চলাচল শুরু হয়। কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন একটি আধুনিক সুবিধা সংবলিত স্টেশন। যার সামনে পার্কিং ও ঝিনুক আকৃতির পানির ফোয়ারা স্টেশনের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, কক্সবাজার স্টেশনের সীমানার বাইরে স্টেশন সংলগ্ন আবাসিক ভবনে ঝুঁকিপূর্ণ বিল বোর্ড স্থাপন করার ফলে স্টেশনের সৌন্দর্য বিঘ্নিত হচ্ছে।

চিঠিতে উল্লেখ আরও উল্লেখ করা হয়, এ ছাড়া ঝোড়ো আবহাওয়ায় তথা প্রাকৃতিক দুর্যোগের সময় ঝুঁকিপূর্ণ বিলবোর্ডগুলো ভেঙে যেতে পারে বা ঝোড়ো বাতাসে বিল বোর্ডগুলো উড়ে গিয়ে কক্সবাজার স্টেশন ভবনে আঘাতের পাশাপাশি যত্রতত্র পড়ে জান-মালের ক্ষতিসহ বড় দুর্ঘটনা ঘটার ঝুঁকি রয়েছে।

তাই কক্সবাজার স্টেশনের সৌন্দর্য রক্ষা, ভবনের ক্ষয়ক্ষতি ও জনসাধারণের জানমালের নিরাপত্তার লক্ষ্যে স্টেশনের সীমানার বাইরে আবাসিক ভবন এবং রাস্তার পাশে স্থাপিত ঝুঁকিপূর্ণ বিল বোর্ডগুলো জরুরি ভিত্তিতে অপসারণ করা প্রয়োজন।

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) তারেক মো. ইমরান আজকের পত্রিকাকে বলেন, ছয়তলা বিশিষ্ট আইকনিক রেলওয়ে স্টেশনের পাশে বিলবোর্ড সৌন্দর্যহানি করবে। কারণ স্টেশনটি বাংলাদেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশন। এই স্টেশনের পাশের সড়ক দিয়ে হাজার হাজার যাত্রী চলাচল করছে। তাই ঝুঁকির কথা মাথায় রেখে বিলবোর্ড অপসারণের জন্য অনুরোধ করা হয়েছে।

এই বিষয়ে জানতে কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানকে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer