প্রকাশিত: ১৮/০১/২০১৮ ৮:৩৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৫৫ এএম

নিউজ ডেস্ক::
কক্সবাজার শহরে হিন্দু সম্প্রদায়ের একই পরিবারের বাবা-মা ও দুই শিশু সন্তানসহ চারজনের মৃত্যুর ঘটনায় দুইটি মামলা দায়ের হয়েছে। তবে মামলায় আসামীদের নাম অজ্ঞাত রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে হত্যা ও অপমৃত্যু ধারায় ২টি মামলা নথিভূক্ত হয়েছে বলে জানিয়েছে কক্সবাজার সদর মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা রণজিত বড়–য়া।

এদিকে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে নিহতদের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় কক্সবাজার শহরের বৌদ্ধ মন্দির সড়ক সংলগ্ন শিয়াইল্ল্যা পাহাড় এলাকায় হিন্দু সম্প্রদায়ের একই পরিবারের বাবা-মা ও ২ কন্যা শিশু সন্তানসহ ৪ জনের রহস্যজনক মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে দরজা ভেঙ্গে এ মৃতদেহ উদ্ধার করেন।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer