প্রকাশিত: ০১/০৯/২০২১ ২:৩৬ পিএম

চট্টগ্রামে বরখাস্তকৃত ওসি প্রদীপের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনে দুদকের মামলার চার্জশিট আমলে নিয়েছেন আদালত। একই সঙ্গে প্রদীপের জামিন না মঞ্জুরের পাশাপাশি এই মামলার অপর আসামি প্রদীপের স্ত্রী চুমকি কারণ পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় বিশেষ জজ শেখ আশফাকুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। এদিকে দুপুরে পুলিশের কড়া পাহারায় বরখাস্তকৃত ওসি প্রদীপ দাশকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়া হয়।

দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম-২-এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন গত ২৬ জুলাই আদালতে দেওয়া চার্জশিটে ৪৯ লাখ ৫৮ হাজার ৯৫৭ টাকা সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দেওয়া এবং ২ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ৪১৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অন্যকে হস্তান্তরের অভিযোগ আনেন প্রদীপ ও চুমকির বিরুদ্ধে। শুনানি চলাকালে প্রদীপের জামিনের আবেদন জানালে তা নামঞ্জুর করা হয়।

অভিযোগপত্রে মোট ২৯ জনকে এ মামলায় সাক্ষী করা হয়েছে। তবে এই চার্জশিট শুনানিতে প্রদীপের আইনজীবী অ্যাডভোকেট স্বভু প্রসাদ বিশ্বাস দাবী করে বলেন, এই ঘটনার সঙ্গে প্রদীপের কোনো সম্পৃক্ততা নেই।

কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যার অভিযোগে মামলা হলে তৎকালীন টেকনাফ থানার ওসি প্রদীপ দাশ আদালতে আত্মসমর্পণ করেন। এরপর থেকে কারাগারে রয়েছেন ওসি প্রদীপ। সময় টিভি

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer