প্রকাশিত: ১১/১১/২০২০ ৫:৫২ পিএম

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী বলেছেন, ওসি প্রদীপের ইস্যুতে সাম্প্রদায়িক উস্কানী ও ধর্ম নিরপেক্ষতা’র অবমাননা করায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে প্রসিকিউটর হিসেবে এ্যাডভােকেট রানা দাশগুপ্তকে পদত্যাগ করতে হবে।

বুধবার (১১ নভেম্বর) বেলা ১২ টায় মোমিন রোডস্থ এক রেস্টুরেন্টে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাংবাদিক সম্মেলনে কাবেরী বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে সাংবিধানিক পদে থেকে এ্যাডভােকেট রানা দাশগুপ্ত ঘৃণীত আসামির পক্ষে আইনজীবী হিসেবে লড়ছেন। বিষয়টি ১৯৭২ সালের বাংলাদেশ বার কাউন্সিল অনার এন্ড রুলস অনুযায়ী একজন চিহ্নিত আসামীর পক্ষে অবস্থান নেওয়া প্রফেশনাল ইথিকসের সম্পূর্ণ পরিপন্থি।’

তিনি বলেন, ‘বাংলাদেশের সংবিধান অসাম্প্রদায়িক ও ধর্ম নিরপেক্ষ হওয়া সত্ত্বেও সাম্প্রদায়িক ইস্যু যুক্ত একজন হত্যাকারীর পক্ষে অবস্থান নেয়ার কারণ জানাতে গিয়ে রানা দাশগুপ্ত একটি গণমাধ্যমে ধর্মীয় উস্কানিমূলক বেশ কিছু বক্তব্যও দিয়েছেন।

কাবেরী আরো বলেন, সরকারী একজন আইনজীবী হয়ে এ্যাডভােকেট রানা দাশগুপ্তের এমন কর্মকাণ্ড রাষ্ট্রের আইনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ ও কলঙ্কিত করেছে। যদি তিনি নিতান্তই আইনী সহায়তা দিতে চান এক্ষেত্রে সাংবিধানিক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে অভিযুক্ত আসামীকে আইনী সহযােগিতা দিতে পারবেন।

উক্ত সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের অন্যতম স্বাক্ষী ও মুক্তিযোদ্ধা পূর্ণ চন্দ্র দে এম. শাহাদাৎ নবী খােকা, জাওইদ আলী চৌধুরী।

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...