ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০৩/২০২৩ ৮:৫১ এএম

মক্কায় ওমরা হজ করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত হয়েছেন। শনিবার (২৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে শ্যালক-দুলাভাই।

তারা হলেন- বরগুনার বেতাগী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মোতাহার জোমাদ্দারের ছেলে মো. সাগর জামাদ্দার (২৩) ও তার দুলাভাই মো. মোজাম্মেল হোসেন (৪৫)।

সাগর জোমাদ্দারের বড় ভাই মো. উজ্জ্বল জোমাদ্দার জানান, সাগর জোমাদ্দার ও মোজাম্মেল মৃধা সৌদি আরবে অবস্থান করছিলেন। তারা দুজন সৌদি আরবের আলগাছিমের উনাইয়া নামক স্থানে কাজ করতেন। বৃহস্পতিবার তারা দুজন ওমরা পালনের জন্য মক্কায় যান। নগরী থেকে হজ পালন শেষে শনিবার কর্মস্থলে ফেরার পথে তাদের বহন করা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথরের পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে নিহত হন।

তিনি জানান, আমার ভাই ও বোনের স্বামীর মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে অনুরোধ করছি। ভাইকে তো আর ভাই বলে ডাকতে পারবো না অন্তত কবরটা যেন বাড়িতে দিতে পারি।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন জাগো নিউজকে বলেন, দুজন প্রবাসীর সড়ক দুর্ঘটনায় নিহতের খবর শুনেছি। মরদেহ বাংলাদেশে আনার ক্ষেত্রে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...