প্রকাশিত: ১৩/০২/২০১৭ ৮:৫৮ এএম , আপডেট: ১৩/০২/২০১৭ ১১:১৩ এএম

এসএসসির গণিত প্রশ্নপত্র ফাঁস হয়েছে পরীক্ষার আগের দিন। গতকাল ওই প্রশ্ন দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগের রাত ১১টায় ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে পরীক্ষা নেওয়া প্রশ্নের মিল ছিল না। তবে সকাল সাড়ে ৯টায় যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেটির সঙ্গে পরীক্ষা নেওয়া প্রশ্নের সঙ্গে শতভাগ মিল ছিল বলে জানিয়েছেন ঢাকা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মাহবুবুর রহমান।

বোর্ড চেয়ারম্যান বলেন, সকালে যে সময় প্রশ্ন ফাঁস হয়েছে বলে শুনেছি, ওই সময়ে পরীক্ষার্থীরা হলেই থাকে। এ কারণে এতে তেমন সমস্যা দেখছি না। তবে আগে জানতে পারলে বোর্ড ভিন্ন সেটের প্রশ্ন দিয়ে পরীক্ষা নিত।

এ ঘটনাকে তিনি ষড়যন্ত্র বলে অভিহিত করে আমাদের সময়কে জানান, এটা করা হচ্ছে সরকারকে বিব্রত করার জন্য। প্রশাসনের গোয়েন্দা সংস্থা সব কিছু খতিয়ে দেখছে। এ বিষয়ে হয়তো শিগগির জানা যাবে। এদিকে শনিবার রাতে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফাঁস হয় এসএসসির ঢাকা বোর্ডের গণিত পরীক্ষার প্রশ্ন।

একটি ফেসবুক গ্রুপ থেকে মোবাইল নম্বর নিয়ে পরীক্ষার্থী সেজে একজন অনলাইন সংবাদকর্মী শনিবার রাতে গণিতের যে প্রশ্ন পেয়েছিলেন, হুবহু সেই প্রশ্নেই গণিতের সৃজনশীল ও এমসিকিউ অংশের পরীক্ষা হয়েছে।

এসএসসিতে গতকাল রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গণিত (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা হয়। দুপুরে পরীক্ষার্থীদের কাছ থেকে প্রশ্নপত্র দেখার পর মিলিয়ে ফাঁস হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

কয়েক বছর ধরে পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে ব্যাপক আলোচনা চললেও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বরাবরই তা নাকচ করা হচ্ছিল।
জানা গেছে, বিজি প্রেসে ছাপা হওয়ার পর পরীক্ষা শুরুর ১৫ থেকে ২০ দিন আগে সিল করা প্রশ্ন পাঠানো হয় বিভিন্ন জেলার ডিসি অফিসে, রাখা হয় সেখানকার ট্রেজারিতে।

ডিসি অফিসের ট্রেজারি থেকে পরীক্ষা শুরুর তিনদিন আগে প্রশ্ন যায় প্রতি উপজেলার থানায়। থানা থেকে পরীক্ষার দিন সকালে বিভিন্ন কেন্দ্রে প্রশ্ন পাঠানো হয়। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে সিল করা প্রশ্নের ফাইল খুলতে হয়।

প্রশ্ন ফাঁসের কৌশল : ঝঝঈ ঊীধস ছঁবংঃরড়হ ২০১৭ ঙহষু উযধশধ ইড়ধৎফ নামে একটি ফেসবুক পাতায় ৯ ফেব্রুয়ারি বিকাল ৪টা ১৭ মিনিটে ঘোষণা দেওয়া হয়- ‘১০০০% কমন গণিত প্রশ্ন দিব। চবৎ ঝঁন ৮০০। কসম খেয়ে বলতে হবে যে, কমনের পর টাকাটা দিবে। আর কাউকে শেয়ার করবা না। বা করলেও ১ জনের সাথে। যদি রাজি থাকো তাহলে ডযধঃ’ং ঁঢ়-এ মেসেজ দিয়ে গ্রুপে এড হও। ডযধঃ’ং ঁঢ় হঁসনবৎ ০১৭৪৪৬৮১১৩৯ পধষষ দিলে ইষড়পশ দিব।’

পাঠকের মতামত

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...
Single Page Footer