প্রকাশিত: ০৯/১২/২০১৯ ৬:২০ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
এসএ গেমসে পদক প্রাপ্ত কক্সবাজারের খেলোয়াড় মর্জিনা আক্তার ও নুর বাহার খানম প্রিয়াকে সম্বর্ধনা জানিয়েছেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। সোমবার ৯ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে তাদের এ সম্বর্ধনা প্রদান করা হয়।

নেপালে অনুষ্টিত সাউথ এশিয়া গেমসে (এসএ গেমস) উশু ডিসিপ্লিনে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার মেয়ে, কক্সবাজার উশু ক্লাবের সদস্য কক্সবাজারের মর্জিনা অাক্তার বাংলাদেশের পক্ষে সিলভার (রৌপ্য) পদক এবং নুর বাহার খানম প্রিয়া উশু ডিসিপ্লিনে ব্রোঞ্জ (তামা) পদক অর্জন করে।

সিলভার পদক পাওয়া মর্জিনা আক্তার কক্সবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বৈদ্য ঘোনা এলাকার মোহাম্মদ সুলতানের কন্যা এবং ব্রোঞ্জ পদক পাওয়া নুর বাহার খানম প্রিয়া শহরের খাজা মঞ্জিলের আবদুল হামিদের কন্যা ও টেকপাড়া আমেনা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। জেলা প্রশাসকের কার্যালয়ে ফুলেল সম্বর্ধনা জানানোর সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, সহ সাধারণ সম্পাদক ও নেপালে এসএ গেমসে অংশ নেয়া বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হারুনর রশিদ ও সহ সভাপতি জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা থেকে একজন পুরুষ সহ ৩ জন খেলোয়াড় বাংলাদেশের পক্ষে ১৩ তম এসএ গেমসে উশু ডিসিপ্লিনে প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে অংশ নিয়েছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...