লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল
কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আচরণবিধি লঙ্ঘণের অভিযোগে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলকে নিজ সংসদীয় এলাকা ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। নির্বাচন কমিশন থেকে দেয়া এক চিঠিতে সাইমুম সারওয়ার কমলকে বলা হয়েছে, আপনার বিরুদ্ধে রামু উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে প্রকাশ্যে এক প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেয়ার অভিযোগ পাওয়া গেছে। যেহেতু, আপনি বিধি বহির্ভূতভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন, তাই ১৭ মার্চ বিকাল ৫ টার মধ্যে আপনাকে কক্সবাজার-৩ এর আওতাধীন নির্বাচনী এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া গেলো। একই সাথে ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়াকেও নিজ সংসদীয় এলাকা ত্যাগের নির্দেশ দিয়েছে ইসি।
পাঠকের মতামত