উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪/১২/২০২৪ ৮:২৫ এএম

ব্যাংকের তারল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা তারল্য সহায়তা চেয়ে চিঠি দিয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। 

জনতা ব্যাংক ব্যাংক সূত্রে জানা গেছে, তারা কেন্দ্রীয় ব্যাংকের কাছে ৪ শতাংশ সুদে পাঁচ বছরের জন্য ১০ হাজার কোটি টাকা ধার চেয়েছে। টাকাটা পেলে তাদের তারল্য পরিস্থিতির উন্নতি হবে। অনেক গ্রাহক ব্যাংকে কাছে টাকা তোলার জন্য আসছেন। ভবিষ্যতে টাকা তোলার চাপ বাড়লেও যেন সমস্যা না হয়, সেজন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে এই ধার চাওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের এক নীতিনির্ধারণী কর্মকর্তা চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, আমরা এখনও পরিস্থিতি পর্যালোচনা করছি। এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সম্প্রতি দুর্বল ব্যাংকগুলোর তালিকায় থাকা বেসরকারি পদ্মা ব্যাংক গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১ হাজার ৩০০ কোটি টাকা তারল্য সহায়তা চেয়েছিল।

প্রসঙ্গত, নভেম্বরে সংকটে থাকা ন্যাশনাল, এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন এই ছয় ব্যাংককে তারল্য সহায়তা হিসেবে ২২ হাজার ৫০০ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি সরকারের কাছে দেওয়া এক চিঠিতে জনতার চেয়ারম্যান ফজলুর রহমান বলেছেন, ‘জনতা ব্যাংকের ইতিহাসে এমন নাজুক অবস্থা আর কখনো হয়নি। ব্যাংকটি এখন গভীর সংকটে নিমজ্জিত।’ পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে সম্প্রতি এক সভায়ও ব্যাংকের এমন নাজুক পরিস্থিতির কথা তুলে ধরা হয়।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...