প্রকাশিত: ১১/১১/২০২০ ৯:০৭ এএম , আপডেট: ১১/১১/২০২০ ৯:০৯ এএম
ফাইল ছবি

জসিম মাহমুদ,টেকনাফ প্রতিনিধি::

ফাইল ছবি

নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি’র) সদস্যরা ৯জন বাংলাদেশী জেলেসহ একটি মাছ ধরার নৌকা ধরে নিয়ে গেছে।
টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা নয়জন বাংলাদেশি জেলেসহ একটি মাছ ধরার নৌকা ধরে নিয়ে গেছেন। মঙ্গলবার বেলা তিনটার দিকে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় এ ঘটনা ঘটে।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন মো. নুরুল আলম, মো. ইসমাইল হেসেন, মো. ইলিয়াছ, মো. ইউনুছ আলী (২৫), মোহাম্মদ কালা ওরফে কালাবদা, সাইফুল ইসলাম, সলিমুল্লা, মো. কামাল মিয়া (২০) ও মো. লালু মিয়া (৩০)।

গতকাল মঙ্গলবার বিকেল দিকে বঙ্গোপসাগরের মোহনায় এ ঘটনাটি ঘটেছে। এ তথ্যটি নিশ্চিত করেছেন সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ নুরুল আমিন।
ইউপি সদস্য নুরুল আমিন জানান, গতকাল মঙ্গলবার সকালে বঙ্গোপসাগরের মোহনায় থেকে টেকনাফ উপজেলা সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার মোহাম্মদ আমিনের মালিকানাধীন একটি নৌকা ৯জন জেলে নিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে নাফ নদী ও সাগরের মোহনায় নৌকাটি ভাসতে থাকেন। পরে বিকেল দিকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যরা ভাসমান অবস্থায় জেলেসহ নৌকাটিকে ধরে মিয়ানমারের হাসসুরাতা সীমান্ত চৌকিতে নিয়ে যান।

এ ব্যাপারে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, নৌকাসহ জেলেদের ফেরত চেয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer