প্রকাশিত: ০১/০৯/২০১৬ ৮:১০ এএম

ঢাকা: বিএনপির সদ্য ঘোষিত কমিটির পদ থেকে এবার পদত্যাগ করলেন আশিফা আশরাফি পাপিয়া। নতুন কমিটির সহ-মানবাধিকার সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক- দুটি থেকেই পদত্যাগ করেছেন তিনি।

মঙ্গলবার গুলশান কার্যালয়ে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি আরটিএনএনকে বলেন, তার (পাপিয়ার) মোবাইল ফোনটি বন্ধ থাকায় বিষয়টি আমি পুরোপুরি কনফার্ম করতে পারছি না। তবে যা শুনেছি তাতে ঘটনা সত্য।

এদিকে আশিফা আশরাফি পাপিয়ার দুটি মোবাইল নম্বরেই বারবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। মোবাইল নম্বর দুটিই বন্ধ পাওয়া গেছে।

এছাড়া পাপিয়ার স্বামী বিএনপির যুগ্মমহাসচিব হারুন অর রশীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যানি।

অন্যদিকে ‘এক নেতার এক পদ’ নীতি মেনে নিজের পছন্দের পদটি রেখে অন্য পদ ছেড়ে দিলেন মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।

জানা গেছে, নতুন কমিটির স্ব-নির্ভর বিষয়ক পদ থেকে পদত্যাগ করে মহিলা দলের সাধারণ সম্পাদকের পদটি রেখেছেন শিরিন সুলতানা। এ বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer