ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১/০৩/২০২৪ ১০:১৬ পিএম

কক্সবাজারের টেকনাফে এবার অপহরণের শিকার হলেন রবিউল আলম নামের এক স্কুলশিক্ষক। শনিবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে বাড়ি ফেরার পথে টমটমের গতি রোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে পাহাড় নিয়ে যায় অপহরণকারীরা।

অপহৃত রবিউল আলম টেকনাফের দমদমিয়া আলোর পাঠশালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

রবিউল আলমের স্ত্রী বলেন, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে আমার স্বামীর মুঠোফোন নম্বর থেকে কল দিয়ে নিজেদের অপহরণকারী পরিচয় দিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আমি এত টাকা কোথায় পাব! আমার স্বামী অল্প টাকার বেতনে চাকরি করেন। আমরা পুলিশকে জানিয়েছি এবং একটি অভিযোগ দিয়েছি।

এই বিষয়ে টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনী ঢাকা পোস্টকে বলেন, এক শিক্ষককে অপহরণ করেছে এমন একটি অভিযোগ পেয়েছি। আমরা উদ্ধারের চেষ্টা করছি।

পুলিশের তথ্য বলছে, গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১১৭ জন অপহরণের শিকার হয়েছেন। এর মধ্যে ৫৯ জন স্থানীয় বাসিন্দা, বাকিরা রোহিঙ্গা নাগরিক। অপহরণের পরিবারের বলছে, অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৫১ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...