প্রকাশিত: ০৫/০৪/২০২২ ৮:১০ পিএম

উখিয়ার কুতুপালং ২ ওয়েস্টের বি ব্লকে অভিযান চালিয়ে অস্ত্র, এপিবিএনের ইউনিফর্ম এবং সেনাবাহিনীর বুথসহ কথিত ‘আরসা’ নেতা জুবায়ের গ্রুপের আর্মস ইউনিটের প্রধানকে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ৷ ধৃত ব্যক্তি ক্যাম্প ২ ইস্টের বি-ব্লকের বাসিন্দা বশীর আহমদের ছেলে আবু ছিদ্দিক (এফসিএন-১৩৯৭৪৬)।

মঙ্গলবার (৫ এপ্রিল) গভীর রাতে কুতুপালং বালুরমাট ক্যাম্প পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করে।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪ এর অধিনায়ক (পুলিশ সুপার) নাইমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বালুরমাট ক্যাম্প পুলিশের সদস্যরা ওই স্থানে অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরী এলজি, ১ টি এপিবিএনের ইউনিফর্ম ও সেনাবাহিনীর জুতা উদ্ধার করে। তিনি বলেন, সে এপিবিএন এর ইউনিফর্ম সংগ্রহ করেছে রোহিঙ্গা ক্যাম্পে সাংগঠনিক কাজ করার জন্য। এপিবিএন কমব্যাট ইউনিফর্ম নিয়ে রাতে সাংগঠনিক কাজ করলে সুবিধা পাবে, যেহেতু রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ দায়িত্ব পালন করে আসছে।

তিনি আরো বলেন, ধৃত রোহিঙ্গা কথিত আরসা নেতার জুবায়ের গ্রুপের আর্মস ইউনিটের প্রধানের দায়িত্ব পালন করে আসছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সুপার নাইমুল হক গণমাধ্যমকে জানিয়েছেন

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...