উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮/১১/২০২২ ৭:৩৪ এএম

ক্ষুদ্রঋণ আদায়ের জন্য এনজিও প্রতিষ্ঠানগুলোর দায়ের করা সব চেক ডিজঅনারের মামলার কার্যক্রম স্থগিত থাকবে বলে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। ইলিয়াস আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের করা চেকের মামলার কার্যক্রম বাতিলের মাধ্যমে রবিবার (২৭ নভেম্বর) বিচারপতি মো. আশরাফুল কামালের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট রাশেদুজ্জামান বাসুনিয়া। ব্র্যাক ব্যাংকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জিসান মাহমুদ ও জামিউল হক ফয়সাল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আশেক মোমেন।

মামলার রায়ে আদালত বলেছেন, এখন থেকে কোনও এনজিও চেক ডিজঅনার মামলা করতে পারবে না। ভবিষ্যতে ক্ষুদ্রঋণ দিয়ে তা আদায়ের জন্য কোনও এনজিও চেক ডিজঅনার মামলা করলে তা সরাসরি প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্ষুদ্রঋণ কার্যক্রম মনিটরিং করতে মাইক্রো ক্রেডিট অথরিটিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালত আরও বলেন, এনজিওগুলো বেআইনিভাবে ঋণ আদায়ের জন্য চেক ডিজঅনার মামলা করে আসছে। ক্ষুদ্রঋণ আদায়ের জন্য তাদের কোনও আইনই নেই। তারা একমাত্র দেওয়ানি আদালতে অর্থ আদায়ের জন্য মোকদ্দমা করতে পারে। এনজিওগুলো দাদন ব্যবসায়ীর মতো আচরণ করছে। তারা গরিব মানুষের জীবনমান উন্নয়নের নামে জীবন বিধ্বংসী কার্যক্রম করছে। গরিব-দুঃখী মানুষকে জেলে দিচ্ছে। এটা কাম্য হতে পারে না।

প্রসঙ্গত, এর আগে গত ২৩ নভেম্বর হাইকোর্টের একই বেঞ্চ আরেকটি মামলার মাধ্যমে কোনও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ আদায়ের জন্য কোনও ব্যক্তির বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করতে পারবে না বলে রায় ঘোষণা করেন।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...