প্রকাশিত: ০৩/০৯/২০১৯ ৬:১৯ পিএম
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

উখিয়া নিউজ ডেস্ক::
জোর করে কোনো রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।ভাসানচর রোহিঙ্গাদের জন্য স্থায়ী সমাধান নয় বলেও মন্তব্য করেন তিনি।পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গারা ভাসানচরে গেলেও সংকটের শেষ হবে না। এটি হবে সাময়িক সমাধান। এবার বর্ষায় ভূমিধসের আশঙ্কার কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের ভাসানচরে পাঠাতে চেয়েছিলেন। সেখানে রোহিঙ্গারা গেলে তাদের রুজি-রোজগারের ব্যবস্থা হতো।

এ সময় এনজিওগুলোর সমালোচনা করে আবদুল মোমেন বলেন, রোহিঙ্গারা ভাসানচরে যেতে রাজি হয়নি। এ বিষয়ে এনজিওরা বাধা দিয়েছে। কারণ সেখানে তাদের জন্য ফাইভস্টার হোটেলের ব্যবস্থা নেই।

উল্লেখ্য, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরে সরকারের পরিকল্পনাকে গত মার্চ মাসে স্বাগত জানায় জাতিসংঘ। তবে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করা হলে সেখানে বসবাসের জন্য কী ধরনের সুযোগ-সুবিধা থাকবে- তা সরকারের কাছে জানতে চায় সংস্থাটি।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...