নিয়োগ বিজ্ঞপ্তি
এনজিও ফোরাম ফর পাবলিক হেলথে ডাটা এনুমারেটর পদে চাকরি
প্রতিষ্ঠানের নাম: NGO Forum for Public Health (এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ)
পদের নাম: Data Enumerator (ডাটা এনুমারেটর)
পদসংখ্যা: ২০ জন
কর্মস্থল: কক্সবাজার
চাকরির ধরন: পার্টটাইম
কর্মক্ষেত্র: অফিসে কাজ
বেতন: মাসিক ৪০,০০০ টাকা
আবেদনের শেষ তারিখ: ২৩ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা
- স্নাতক ডিগ্রিধারী হতে হবে। বিশেষ করে সামাজিক বিজ্ঞান বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- কৃষি বিষয়ে ডিপ্লোমাধারী এবং পর্যাপ্ত অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
- পরিসংখ্যান, সমাজবিজ্ঞান, পরিবেশবিজ্ঞান ও সংশ্লিষ্ট বিষয়ে অধ্যয়নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- তবে সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান ও দক্ষতা প্রমাণ করতে পারলে বিষয়ভিত্তিক অগ্রাধিকার শিথিল করা হতে পারে।
অভিজ্ঞতা
- কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- এনজিও অথবা গবেষণা প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অতিরিক্ত যোগ্যতা
- বয়স সর্বোচ্চ ৪০ বছর।
- কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে; অধিক অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।
- চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- HH Survey, FGD, KII, IDI ও Community Meeting-সহ বিভিন্ন তথ্য সংগ্রহের পদ্ধতি ও কৌশল সম্পর্কে ধারণা থাকতে হবে।
দায়িত্ব ও কাজের বিবরণ
- তথ্য সংগ্রহের পদ্ধতি, ডাটা কালেকশন টুলস, কমিউনিটি মোবিলাইজেশন এবং কৃষক দল গঠন বিষয়ে প্রশিক্ষণে অংশগ্রহণ করা।
- এনজিও ফোরামের কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী তথ্য সংগ্রহের নিয়ম ও প্রোটোকল অনুসরণ করা।
- স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি অংশীদার ও কৃষকদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে সভা আয়োজন করা।
- গ্রাম পর্যায়ে স্থানীয় জনগোষ্ঠী ও কৃষকদের নিয়ে সচেতনতামূলক সভা আয়োজন এবং তথ্য সংগ্রহের জন্য কৃষক দল গঠন করা।
- রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পর্যায়ে কাজ করার সক্ষমতা থাকতে হবে।
- সুপারভাইজারের নির্দেশনা ও প্রশ্নপত্র অনুযায়ী মাঠপর্যায়ে গিয়ে নির্ধারিত উত্তরদাতাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা।
- Kobo Toolbox প্ল্যাটফর্ম ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে তাৎক্ষণিক তথ্য এন্ট্রি করা।
- মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, ডাটা এন্ট্রি ও ডাটা ক্লিনিং-সংক্রান্ত টিম লিডারের দেওয়া অন্যান্য দায়িত্ব পালন করা।
- এনজিও ফোরামের সকল নীতিমালা ও নির্দেশনা মেনে চলা।
প্রয়োজনীয় দক্ষতা
- Data Collection (তথ্য সংগ্রহ)
- Community Mobilization (কমিউনিটি সংগঠিতকরণ)
- Refugee Camps (শরণার্থী ক্যাম্পে কাজের অভিজ্ঞতা)
বেতন ও সুযোগ-সুবিধা
মাসিক বেতন ৪০,০০০ টাকা।
আবেদন প্রক্রিয়া
https://bdjobs.com/h/details/1557212?ln=1
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV), যোগাযোগের মোবাইল/টেলিফোন নম্বর এবং সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে আবেদন করতে বলা হয়েছে।
আবেদনের শেষ সময়: ২৩ নভেম্বর ২০২৬।
পাঠকের মতামত