প্রকাশিত: ২৫/০৭/২০১৯ ৫:২০ পিএম , আপডেট: ২৫/০৭/২০১৯ ৫:২০ পিএম

ডেস্ক রিপোর্ট::
এডিস মশার প্রজনন ক্ষমতা রোহিঙ্গাদের মতো বলে মন্তব্য করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এবার দেশে ডেঙ্গুর প‌রিমাণ বে‌শি হবার কারণ এ‌ডিস মশা বে‌শি। এগুলো অনেক স্বাস্থ্যবান মশা। এরা স্বাস্থবান কারণ এরা বাসাবা‌ড়িতে থাকে। মশা বাড়ছে কারণ এদের প্রডাকশন বে‌শি। আমাদের দেশে এসে রোহিঙ্গারা যেমন পপুলেশ‌ন বাড়াচ্ছে, এ‌ডিস মশাও তাদের মতো পপুলেশন বা‌ড়িয়েছে। আমরা রোহিঙ্গা প্রডাকশন নিয়ন্ত্রণ করতে পেরে‌ছি, এ‌ডিস মশার পপুলেশনও নিয়ন্ত্রণ করতে পার‌ব।

বৃহস্প‌তিবার (২৫ জুলাই) ঢাকা মে‌ডিকেল কলেজ হাসপাতালের ডা. মিলন অডিটো‌রিয়ামে ডেঙ্গু প্র‌তিরোধ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতি‌থির বক্তব্যে এসব কথা বলেন তি‌নি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য অনেক দেশে শত শত মানুষ মারা গেছে। এ যাবতকালে আটজনের বে‌শি মৃত্যু বাংলাদেশে হয়‌নি। এবার দেশে ডেঙ্গুর প‌রিমাণ বে‌শি হবার কারণ এ‌ডিস মশা বে‌শি। এগুলো অনেক স্বাস্থ্যবান মশা। এরা স্বাস্থবান কারণ এরা বাসাবা‌ড়িতে থা‌কে। মশা বাড়ছে কারণ এদের প্রডাকশন বে‌শি। আমাদের দেশে এসে রোহিঙ্গারা যেমন পপুলেশ‌ন বাড়াচ্ছে, এ‌ডিস মশাও তাদের মত পপুলেশন বা‌ড়িয়েছে। আমরা রোহিঙ্গা প্রডাকশন নিয়ন্ত্রণ করতে পেরে‌ছি, এ‌ডিস মশার পপুলেশনও নিয়ন্ত্রণ করতে পার‌ব।

জাহিদ মালেক আরও বলেন, প্রধানমন্ত্রীও দেশের বাইরে থেকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমাকে তা‌গিদ দিয়েছেন। আমরা নি‌শ্চিত করে বলতে পা‌রি, আমাদের একটা রোগীও চি‌কিৎসাসেবার বাইরে নেই। যারা ডেঙ্গু রোগের সেবা দেন তাদের প্র‌শিক্ষণ দেওয়া হয়েছে। তা না হলে অনেক রোগী মারা যেত। আমাদের দেশে রোড একসিডেন্টেও প্র‌তি‌দিন ১০ জন মারা যায়, হার্ট এটাকেও মারা যায় শত শত। কিন্তু ডেঙ্গু তেমন অবস্থায় যায়নি। এমন কোন তথ্য প্রচার করবেন না যা মানুষের মনে আতঙ্ক ছড়ায়।

তি‌নি ব‌লেন, সি‌টি কর্পোরেশনকে নিজেদের দা‌য়িত্ব পালন করতে হবে। দেশবাসীকেও নিজেদের বা‌ড়িঘর প‌রিষ্কার করতে হ‌বে। মশা ধ্বংস করতে পার‌ছি না তাই এত সমস্যা। আমরা চাই না ডেঙ্গু রোগী দি‌য়ে হাসপাতাল ভরে যাক। আমরা প্রাইভোট হাসপাতালগুলোকে বলে‌ছি, তারা যেন ভুল চি‌কিৎসা না দেয়। এদেশে চিকুনগু‌নিয়া, কলেরা, ডায়‌রিয়া ফেস করে‌ছি এবং সফলও হয়ে‌ছি। আমরা ফেল ক‌রি নাই।

মন্ত্রী জানান, ঢাকা মে‌ডি‌কেল কলেজ হাসপাতাল পাঁচ হাজার শয্যার হবে, সে কাজ শুরু হয়ে গেছে। সব উপজেলার সি‌ভিল সার্জেন্টরা নতুন গা‌ড়ি পাবেন। যে এলাকায় বা‌ড়ি নাই, সেখানে নতুন বা‌ড়ি করা হবে। মে‌ডিকেল ছাত্রদের জন্য সারা বাংলাদেশে নতুন ১৪ থে‌কে ১৬টি আধু‌নিক ডরমেট‌রির ব্যবস্থা করে‌ছি। মে‌ডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ শুরু হয়েছে।

ঢাকা মে‌ডিকেল কলে‌জ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, এ পর্যন্ত ১২০০ রোগী ভ‌র্তি হয়েছে। ৭৫০ জন রোগী চি‌কিৎসা নিয়ে চলে গেছে। আর মাত্র ৪০০ এর মত ভর্তি আছে। সেখা‌ন থে‌কে মাত্র ২ জনকে আইসিইউ-তে নিতে হয়েছে। বি‌ভিন্ন কারণে মারা গেছে ৪ জন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ‌স্থিত ছিলেন স্বাস্থ্য অ‌ধিদফতরের মহাপ‌রিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স‌চিব আসাদুল ইসলাম ও শেখ ইউসুফ হারুন, স্বা‌ধীনতা চি‌কিৎসক প‌রিষদের মহাস‌চিব অধ্যাপক এম এ আজিজ, বাংলা‌দেশ মে‌ডি‌সিন সোসাইটির সভাপ‌তি অধ্যাপক বিল্লাল আলম প্রমুখ। বার্তা২৪

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer