প্রকাশিত: ২৩/১২/২০১৮ ৭:৪৮ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার-৪ আসনের উখিয়ার পালংখালীতে মহাজোটের নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারের টমটম পোড়ানো ও প্রচারকারী জামাল হোসেনকে মারধরের অভিযোগে ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরীর ছোট ভাই এডভোকেট শাহজালাল চৌধুরীকে এক নম্বর ও পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরীকে দুই আসামী আসামী করে দ্রুত বিচার আইনে উখিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পালংখালীর ঘোনারপাড়ার মৃত আহমদ হোসেনের পুত্র আহত জামাল হোসেন বাদী হয়ে ১৭ জনকে এজাহারভূক্ত ও ১৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে মোট ৫২ জনের বিরুদ্ধে শনিবার (২২ ডিসেম্বর) মামলাটি দায়ের করা হয়। মামলা নং- ২১/২০১৮ (উখিয়া থানা)। মামলার ধারা দ্রুত বিচার আইনের ৪ ও ৫। মামলায় এক লক্ষ ৭০ হাজার টাকা ক্ষতিসাধন, ১৫ হাজার টাকা মূল্যের মোবাইল সেট ও সাড়ে ৪ হাজার টাকা নগদ লুটের অভিযোগ আনা হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...