প্রকাশিত: ০৪/০১/২০১৯ ৫:০১ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের আলোচিত সদ্য সাবেক হওয়া সংসদ সদস্য আব্দুর রহমান বদিও এসেছিলেন সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে। কক্সবাজার-৪ আসন থেকে তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। শপথ গ্রহণ শেষে স্ত্রীসহ অন্যরা যখন আনুষ্ঠানিকতা সম্পন্ন করছিলেন তখন এর বাইরে ঠায় একাকী দাঁড়িয়ে ছিলেন তিনি।
কাছে গিয়ে কুশল বিনিময় করে তার অনুভুতি জানতে চাইলে তিনি বলেন,আমার আসনে আমার বিকল্প নেই। আর এ কারনেই আমার স্ত্রীকে মনোনয়ন দেয়া হয়েছে। কক্সবাজারের চারটি আসনের মধ্যে সবচে’বেশি ভোটে আমার স্ত্রী জয়লাভ করেছে। বললেন, আমি সংসদে নেই এটা ঠিক। কিন্তু ওই আসনে আমি ছাড়া আর কেউ আছে সিদ্ধান্ত নেয়ার।
ইয়াবা ব্যবসা নিয়ে বিতর্কের কারণে তাকে মনোনয়ন দেয়া হয়নি এমন ধারনা ঠিক নয় জানিয়ে বলেন,দুদকের একটি মামলায় আমার কনভিকশন রয়েছে। এ কারণে মনোনয়ন দেয়া যায়নি। আলোচনার সময়েই তার সামনে দিয়ে যাচ্ছিলেন সংসদ সদস্য মমতাজ বেগম। হাত বাড়িয়ে দিয়ে হ্যান্ডশেক করলেন। বললেন,‘এখন সংসদে নেই। আসতেও পারি। সংসদ তো পাঁচ বছর।’
অনেক সংসদ সদস্যই বদিকে দেখে কুশল বিনিময় করেন। কথা বলেন। কিন্তু এরই মাঝে তিনি একা হয়ে যান। বিমর্ষ দেখায় তাকে। কী যেনো ভাবতে থাকেন।

সুত্র-আমাদের নতুন সময়

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer