প্রকাশিত: ১৪/০৫/২০২২ ৩:১৪ পিএম

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের একটি পুকুরে ৩৫টি ইলিশ মাছ পাওয়া গেছে। শুক্রবার (১৩ মে) বিকালে ইউনিয়নের আবদুল মান্নানের পুকুরে মাছগুলো পাওয়া যায়। প্রতিটি ইলিশের ওজন প্রায় ৩০০ থেকে ৪০০ গ্রাম।

ইউপি চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ বলেন, ‌আবদুল মান্নান মাছ ধরার জন্য শুক্রবার পুকুরে সেচ মেশিন বসান। বিকালে বড় মাছধরার জন্য জেলেদের দিয়ে পুকুরে জাল ফেলা হয়। এ সময় জালে ওঠে ৩৫টি ইলিশ।’

তিনি আরও বলেন, ‘গত বছর ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানিতে পুকুরটি ডুবে যায়। তখন জোয়ারের পানিতে ইলিশ মাছগুলো পুকুরে ঢুকেছে বলে আমাদের ধারণা।’

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাস বলেন, ‘গত বছর ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানিতে পুকুরটি ডুবে যায়। তখন জোয়ারের পানিতে ইলিশ মাছগুলো পুকুরে প্রবেশ করে। মাছগুলো প্রাকৃতিকভাবে জোয়ারের পানিতে এসেছে এবং প্রাকৃতিকভাবে পুকুরের পানিতে বেঁচে ছিল।’

পুকুরের পানিতে ইলিশ মাছ চাষের সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘কয়েক বছর আগে বরগুনায় পুকুরে চাষ করা হলে, সেগুলো পাওয়া যায়নি। তবে ইলিশ মাছ চাষের সম্ভাবনা রয়েছে।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...
Single Page Footer