ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০১/২০২৩ ৭:০৯ পিএম

মসজিদের ইমামের বিদায়ে বিরল সম্মাননা জানালেন চট্টগ্রাম নগরীর খুলশী কলোনি বায়তুল জান্নাত জামে মসজিদ কমিটি ও এলাকার মুসল্লিরা। টানা ৩৫ বছর একই মসজিদে ইমামতির দায়িত্ব থেকে বিদায়বেলায় হাফেজ মাওলানা গোলাম কিবরিয়াকে নগদ ১৫ লাখ টাকা ও নানা উপহারসামগ্রী দিয়ে এই সম্মাননা দেন তারা।

জানা গেছে, আলহাজ হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া মাত্র ২৭ বছর বয়সে এই এলাকায় এসে ইমামতি ও এলাকার মক্তবে পড়ানো শুরু করেন। প্রায় তিন যুগ ধরে মসজিদে ইমামের কাজ করার পর ৬২ বছর বয়সে গত ১ জানুয়ারি অবসর নেন। তাঁর এই অবসরকে অবিস্মরণীয় করে রাখতে বিদায়ি ইমামের হাতে তুলে দেওয়া হয় ১৫ লাখ টাকা ও উপহারসামগ্রী।
মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক সাব্বির হান্নান বলেন, ‘উনি টানা ৩৫ বছর আমাদের মসজিদে ইমামতি করেছেন। একজন ইমামের কতই বা বেতন। বিদায়বেলায় আমাদের মনে হলো- ইমাম সাহেবকে যথাযথ সম্মান দেওয়া উচিত। এ কারণেই মসজিদ কমিটি ও এলাকাবাসী সবাই মিলে এই উদ্যোগ নিয়েছি।’

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার থানার চরবাটা গ্রামের মৃত আলহাজ হাফেজ সোলায়মানের ছেলে আলহাজ হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া। তিনি তিন ছেলে ও তিন মেয়ের বাবা।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...