উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩/১১/২০২৩ ৭:৩৫ এএম

হাজারীবাগে একই বাসা থেকে দুই বোনের মরদেহ উদ্ধার
রাজধানীর হাজারীবাগে নাসরিন আক্তার (৩০) ও জেসমিন আক্তার (৪৪) নামে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১২ নভেম্বর) মধ্যরাতে কালুনগর এলাকায় একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ জানায়, আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক নাসরিনকে রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। এরপর রাত সাড়ে ৪টার দিকে জেসমিনকে মৃত ঘোষণা করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, আমরা জানতে পেরেছি, পারিবারিক বিষয় নিয়ে কলহে বোনকে হত্যার পর আরেক বোন আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...