প্রকাশিত: ১৭/০৭/২০২০ ১:৪৫ পিএম

টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। ইতোমধ্যে ওই বাড়ি থেকে গলাকাটা লাশগুলো উদ্ধারও করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) সকালে পৌর এলাকার উত্তরা আবাসিক এলাকা থেকে ওই চারজনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, গণি মিয়া, কাজিরন ওরফে বুচি, ছেলে তাজেল ও মেয়ে সাদিয়া।

এই ঘটনায় স্থানীয়রা জানিয়েছেন, গত দুইদিন ধরে বাড়িটি তালাবদ্ধ ছিল। আজ শুক্রবার ভোরে গণি মিয়ার শাশুড়ি এসে বাইরে থেকে তালা লাগানো দেখে আশেপাশে মানুষদের ডাকাডাকি শুরু করেন। সাড়াশব্দ না পেয়ে এলাকাবাসীর সহায়তায় তালা ভেঙে ভেতরে গিয়ে চারজনের লাশ পড়ে থাকতে দেখা যায়।

এদিকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন টাঙ্গাইলের অ্যাডিশনাল এসপি (ডিএসবি) সফিকুল ইসলাম।

তিনি জানান, দুইদিন আগে তাদের হত্যা করা হয়েছে। লাশগুলো গলাকাটা, ক্ষতবিক্ষত ও থেতলানো ছিল।

এদিকে ঘটনা তদন্ত করে হত্যার কারণ জানা যাবে বলেও জানান সফিকুল ইসলাম।

মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরান হোসেন জানান, জেলা থেকে পিবিআই ও সিআইডি বিশেষেজ্ঞ টিম ঘটনাস্থলে আসছে। পুলিশ ঘটনাস্থল এখনও নিরাপত্তা বেষ্টনিতে রেখেছে।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer