ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০৩/২০২৪ ৩:৩৪ পিএম

এক ব্যক্তির আঙুলের ছাপে অনলাইন নিবন্ধনের মাধ্যমে ৪০০ জন বাংলাদেশি ওমরাহ পালনের অভিযোগ এনেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

রোববার (২৪ মার্চ) ধর্মবিষয়ক মন্ত্রণালয় চিঠির মাধ্যমে ওমরাহ এজেন্সিগুলোকে এ বিষয়ে সতর্ক করেছেন।

জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া উইংয়ের কাছে এ চিঠি পাঠিয়েছে বাংলাদেশের সৌদি দূতাবাস। সেই সঙ্গে ধর্ম মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর কাছে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে চিঠিতে সৌদি দূতাবাস জানিয়েছে, উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ওমরাহযাত্রী অনলাইন রেজিস্ট্রেশনের সময় তাদের নিজের আঙুলের ছাপ দেননি। সম্প্রতি, ওমরাযাত্রীদের ৪০০ জনের একটি দল সৌদি আরব গেছেন একজনের আঙুলের ছাপ নিয়ে, যা সৌদি আরবের নিয়ম-কানুনের লঙ্ঘন। এ ক্ষেত্রে সৌদি কর্তৃপক্ষ থেকে তাদের ফেরত পাঠাতে পারে। তাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নিয়ম-কানুন মেনে চলা, অনিয়ম প্রতিরোধ করা এবং ওমরাহ নিবন্ধনের জন্য হজযাত্রীদের নিজের আঙুলের ছাপ বাধ্যতামূলকভাবে ব্যবহার করা।

হজ ও ওমরাহর সব ধরনের নিয়ম লঙ্ঘন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্টদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করেছে সৌদি দূতাবাস।

এর পর এজেন্সিগুলোকে চিঠি দিয়ে সৌদি আরবের নিয়ম-কানুন মেনে চলার অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...