
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে icddr,b, পদসংখ্যা ১৩
পদের নাম: Surveillance Worker (Rural)
বিজ্ঞপ্তি নম্বর: Adv#146/2026
প্রকাশের তারিখ: ২৯ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশের আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান icddr,b জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি Surveillance Worker (Rural) পদে ১৩ জন কর্মী নিয়োগ দেবে।
কর্মস্থল: চকরিয়া, কক্সবাজার।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে।
- সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে।
- চকরিয়ার এলাকা ও রাস্তাঘাট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
- প্রার্থীকে অবশ্যই কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। চকরিয়ার বাসিন্দারা অগ্রাধিকার পাবেন।
- উপজেলা বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বৈধ প্রত্যয়নপত্র থাকতে হবে।
প্রধান দায়িত্বসমূহ:
- বাড়ি বাড়ি গিয়ে অংশগ্রহণকারীদের তথ্য সংগ্রহ ও সাক্ষাৎকার নেওয়া।
- গবেষণায় অংশগ্রহণকারীদের সম্মতি গ্রহণ করা।
- শ্বাসতন্ত্রের নমুনা, বিশেষ করে নাকের সোয়াব সংগ্রহ করা।
- সংগৃহীত নমুনা পরীক্ষাগারে পৌঁছে দেওয়া।
- তথ্য ও প্রয়োজনীয় রেকর্ড সংরক্ষণ করা।
- প্রতিদিনের কাজের প্রতিবেদন সুপারভাইজারকে দেওয়া।
চাকরির ধরন ও মেয়াদ:
স্বল্পমেয়াদি চুক্তিভিত্তিক চাকরি। মেয়াদ ৬ মাস। কাজের দক্ষতা ও অর্থায়নের প্রাপ্যতা সাপেক্ষে মেয়াদ বাড়তে পারে।
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১৮ হাজার ২৬০ টাকা (সমন্বিত)। এর মধ্যে বাড়িভাড়া ও যাতায়াত ভাতা অন্তর্ভুক্ত। এছাড়া উৎসব বোনাস, আয়কর সুবিধা, ভর্তুকিযুক্ত ক্যান্টিন এবং স্থানসংকুলান সাপেক্ষে পরিবহন ও ডে-কেয়ার সুবিধা রয়েছে।
আবেদনের নিয়ম:
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৭ নভেম্বর ২০২৬।
অনলাইনে আবেদন:
https://career.icddrb.org/apply-for-job/32304/22418
বিস্তারিত জানতে:
https://career.icddrb.org/
বিশেষ দ্রষ্টব্য: নিয়োগের কোনো পর্যায়ে icddr,b কোনো আবেদন ফি গ্রহণ করে না। নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।

পাঠকের মতামত