প্রকাশিত: ২৭/১১/২০২০ ৭:৩৩ পিএম

শহিদ রুবেল::
দিনব্যাপী উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে আসন্ন উখিয়া প্রেসক্লাবের নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণ ও জমা দান কার্যক্রম শেষ হয়েছে।
২৭ নভেম্বর শুক্রবার উখিয়া প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচন কমিশনারের নিকট প্রার্থীরা এই মনোনয়ন পত্র জমা প্রদান করেন।
এতে সভাপতি পদে ৫ জন যথাক্রমে এস এম আনোয়ার হোসেন, এডভোকেট আব্দুর রহিম, রফিক উদ্দিন বাবুল, রফিকুল ইসলাম ও সরওয়ার আলম শাহীন। সহ সভাপতি পদে ৩ জন যথাক্রমে সাইফুর রহিম শাহীন, দীপন বিশ্বাস, হুমায়ুন কবির জুশান।
সাধারণ সম্পাদক পদে ৩ জন যথাক্রমে কমরুদ্দিন মুকুল, রতন কান্তি দে, এএইচ সেলিম উল্লাহ। যুগ্ন সাধারণ পদে ২ জন যথাক্রমে আমানুল হক বাবুল, জসিম উদ্দিন চৌধুরী।

নির্বাহী সদস্য পদে মনোনয়নপত্র জমা দিচ্ছেন উখিয়া নিউজ ডটকমের সম্পাদক ওবাইদুল হক চৌধুরী

অর্থ সম্পাদক পদে ২ জন যথাক্রমে আমিনুল হক আমিন, সোলতান মাহমুদ চৌধুরী। সাহিত্য, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক পদে ১ জন কাজী হুমায়ুন কবির বাচ্চু। দপ্তর ও ক্রীড়া সম্পাদক পদে ২ জন যথাক্রমে মাহমুদুল হক বাবুল, শ.ম. গফুর।
কার্যকরী সদস্য পদে ৬ জন যথাক্রমে ফারুক আহমদ, গফুর মিয়া চৌধুরী, মুহাম্মদ হানিফ আজাদ,নুর মোহাম্মদ শিকদার, ওবাইদুল হক চৌধুরী ও শফিউল শাহীন মনোনয়ন পত্র জমা প্রদান করেন।
সত্যতা নিশ্চিত করে উখিয়া প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহব্বায়ক ও নির্বাচন কমিশনার নুরুল আমিন সিদ্দিক জানান, ২৮ নভেম্বর শনিবার মনোনয়ন পত্র যাচাই বাচাই করা হবে এবং বৈধ ও অবৈধ মনোনয়ন পত্রের প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ করা হবে। সেই সাথে বাতিলকৃত মনোনয়ন পত্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...