ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০৩/২০২৩ ৯:৪০ এএম

বেসরকারি ক্লিনিকে সন্তান প্রসবকালীন বিভিন্ন জটিলতার অজুহাতে অধিক হারে অস্ত্রোপচারের মাধ্যমে ডেলিভারি সম্পন্ন করার এই সময়ে আশার আলো দেখাচ্ছে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। মহেশখালীতে স্বাভাবিক সন্তান প্রসব (নরমাল ডেলিভারি) দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

বুধবার (২৯ মার্চ) মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির মাধ্যমে ২৩ শিশু জন্মগ্রহণ করেছে।

মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজুল হক বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এসডিজি অর্জনের লক্ষ্যে মা ও শিশু মৃত্যুহার কমানোর উদ্দেশ্যে প্রাতিষ্ঠানিক ডেলিভারির উদ্বুদ্ধকরণে আমরা অনেক আগে থেকেই কাজ করে যাচ্ছি। এরই ফলশ্রুতিতে দ্বীপ উপজেলার এই হাসপাতালে ২৮ মার্চ একদিনেই নরমাল ডেলিভারিতে ১৯ জনসহ ২৯ মার্চ সকাল পর্যন্ত মোট ২৩ নবজাতকের জন্মের এই অর্জন এসেছে।

মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে এখন ১৫ বেডের লেবার ওয়ার্ড (স্বাভাবিকভাবে সন্তান প্রসবের জায়গা) চালু করা হয়েছে। সিজারিয়ান সেকশন চালু হওয়ার পর তাও সংকুলান হচ্ছে না। আগে অধিকাংশ হোম ডেলিভারি হত, এখন প্রাতিষ্ঠানিক ডেলিভারির হার প্রতিদিন বাড়ছে। যা মা ও শিশু মৃত্যুহার কমানোর জন্য অত্যন্ত জরুরি। ধীরে ধীরে জনসাধারণ হাসপাতালে ডেলিভারি করার জন্য সচেতন হচ্ছে, এটা খুশির খবর।

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম বলেন, চলতি বছরের জানুয়ারি মাসে মহেশখালী হাসপাতালে নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে ২০১টি, ফেব্রুয়ারিতে ১৬৯টি এবং চলতি মার্চ মাসে ২৯ তারিখ পর্যন্ত নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে ২০৩টি। বাড়িতে ডেলিভারিতে মা-বাচ্চার মৃত্যু ঝুঁকি বাড়ায়। প্রসবকালীন মা ও বাচ্চার মৃত্যু দুঃখজনক। মহেশখালী হাসপাতালের বহির্বিভাগ থেকে মাত্র তিন টাকার টিকিট নিয়ে দ্বিতীয় তলায় ৪০নং রুমে গর্ভবতী মহিলার চেকআপ করা যায়। এছাড়া মাত্র ১৫০ টাকায় গর্ভবতী মহিলার কম্পিউটার চেক আপ করার সুবিধা রয়েছে।

হাসপাতালে এসে গর্ভবতী মহিলাদের নিয়মিত চেকআপ করার আহ্বান জানান ডা. রেজাউল করিম।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...