ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০৫/২০২৪ ৬:৪৭ এএম

বৈরী আবহাওয়ার কারণে নির্বাচনী সরঞ্জাম পৌঁছাতে না পারায় টেকনাফ উপজেলা পরিষদের অন্তর্গত সেন্টমার্টিন ইউনিয়নের ৬০নং জিনজিরা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার রাতে নির্বাচন কমিশনের (পরিচালক-২) উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে উপজেলার বাকি ৫৯ কেন্দ্রে আগামীকাল বুধবার যথাসময়ে ভোট অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা পরিষদের সেন্টমার্টিন ইউনিয়নের ৬০নং জিনজিরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সকল পদের ভোটগ্রহণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

এতে আরও বলা হয়, উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে পদ্ধতিগতভাবে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে স্থানীয়ভাবে গণবিজ্ঞপ্তি প্রচার এবং অন্যান্য ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

তৃতীয় ধাপের তপশিল অনুযায়ী আগামীকাল বুধবার টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলায় ৬০টি কেন্দ্রে ভোটগ্রহণের সব প্রস্তুতি শেষ হলেও দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ইউনিয়নে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভোটের সরঞ্জাম পাঠানো সম্ভব হয়নি। পৌঁছাতে পারেননি ভোটের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারাও।

রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন পাটওয়ারী সমকালকে বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় ভোটের সরঞ্জাম দ্বীপে পাঠানো যায়নি। ভোটগ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারাও সেখানে পৌঁছতে পারেননি। তাই কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। তবে উপজেলার বাকি ৫৯টি কেন্দ্রে সব সরঞ্জাম পৌঁছে গেছে। এসব কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সেন্টমার্টিনের একমাত্র ভোটকেন্দ্র ৬০নং জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ কেন্দ্রের মোট ভোটার ৩৭১৩ জন। এর মধ্যে পুরুষ ১৮৫৮ জন এবং নারী ভোটার ১৮৫৫ জন।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...