প্রকাশিত: ২০/১১/২০২১ ৯:৪২ এএম

কক্সবাজারের উখিয়ায় ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-১৫ এর সদস্যরা। শুক্রবার রাত ৯টার দিকে উখিয়া বালুখালীর রোহিঙ্গা বাজার সংলগ্ন এলাকা থেকে এসব ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন, তারেকুর রহমান (২২) ও জসীম উদ্দিন (২৫)।

শুক্রবার রাতে সমকালকে এসব তথ্য নিশ্চত করেন র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিত্যানন্দ দাস।

তিনি জানান, গোপন সংবাদে জানতে পারি- কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা বাজার সংলগ্ন এলাকায় দুই মাদক কারবারি মাদকের একটি চালান ক্রয়-বিক্রয় উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদে র‍্যাবের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে হাতেনাতে দুই মাদক কারবারিকে আটক করে। পরবর্তীতে আটকদের কাছ থেকে একটি ইয়াবাভর্তি বস্তা উদ্ধার করা হয়। বস্তাটি খুলে গণনা করে ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, ইয়াবাসহ আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer