প্রকাশিত: ২৯/০৩/২০২২ ৮:৩৪ পিএম

শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজার:

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকায় র‌্যাব-১৫ অভিযান ৫০ হাজার পিস ইয়াবাসহ এক ইয়াবা কারবারীকে গ্রেফতার করেছে।

র‌্যাব-১৫ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার পালংখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের থাইংখালী বাজার সংলগ্ন এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে কতিপয় মাদক কারবারি অবস্থান করছে,এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫’র একটি আভিযানিক দল ২৯ মার্চ (মঙ্গলবার) সকাল আনুমানিক ৮ টা ৪০ মিনিটের সময় ওই স্থানে র‌্যাব অভিযানে যায় র‍্যাব। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজ ব্যক্তি হাতে ১টি প্লাস্টিকের বস্তা নিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। বস্তাটি তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা উদ্বার করা হয়।

আটক মঞ্জুর মিয়া (৪০) উখিয়ার পালংখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দক্ষিণ রহমতের বিল এলাকার মৃত ইসমাঈলের পুত্র।

ধৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানান,
র‍্যাব-১৫’র সহকারী পুলিশ সুপার(মিডিয়া) আবু সালাম চৌধুরী।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...