প্রকাশিত: ২৬/০৩/২০১৯ ৭:৪০ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী শোচনীয়ভাবে পরাজিত হয়ে জামানত হারিয়েছেন। তবে ঐ সব প্রার্থীরা নিজেদের পরাজয় না মেনে বলেন,যেখানে ভোটই হয়নি সেখানে জামানত বাজেয়াপ্ত হওয়ার কোন সুযোগ নেই।
উখিয়ার ৫ টি ইউনিয়নে ৪৫ টি ভোট কেন্দ্রে নারী ও পুরুষ মিলে মোট ভোটার সংখ্যা এক লক্ষ বিশ হাজার ৩৩৮ জন।রোববারের উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী ৩৭ শতাংশ অর্থাৎ ৪৪ হাজার ১৬৩ ভোট গৃহীত হয়েছে। উখিয়ায় ইতিপুর্বে উখিয়া আওয়ামী লীগ সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী কামরুন্নেছা বেবী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ফলে ঐ দুটি পদে নির্বাচন না হলেও সাধারন ভাইস চেয়ারম্যান পদে রোববার নির্বাচন অনুষ্ঠিত হয়।এ নির্বাচনে ৬ প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমে পড়েন। রোববারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম টিউবওয়েল প্রতীকে নির্বাচিত হয়েছেন। অপর ৫ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ নেতা নূরুল হুদা পেয়েছেন ১১৬৩, আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম মাহবুব পেয়েছেন ১৪৯৫, আওয়ামী আইনজীবী মোঃ রাশেল পেয়েছেন ২২২৭, স্বেচ্ছা সেবক লীগ নেতা আরফাত উর রহমান জিহান চৌধুরী পেয়েছেন ১১৫৩ ও মুক্তিযোদ্ধা রুহুল আমিন পেয়েছেন ২০ ভোট।
নির্বাচনী বিধি অনুযায?ী মোট গৃহীত ভোটের নুন্যতম আট ভাগের এক ভাগ ভোট পেলে জামানত ফেরত পাব সংশ্লিষ্ট প্রার্থীরা। উখিয়ায় ঘোষিত ফলাফল পার্যালোচনা করে দেখা যায় বিজয়ী প্রার্থী ছাড়া ভাইস চেয়ারম্যান পদে অন্য কোন প্রার্থী মোট গৃহীত ভোটের আট ভাগের এক ভাগ অতিক্রম করতে পারেননি। ফলে উখিয়ায় পাঁচ জন ভাইস চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে বলে জানা গেছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer