প্রকাশিত: ০২/০২/২০১৯ ৭:১৫ পিএম

এম. সালাহ উদ্দিন আকাশ, উখিয়া :
কক্সবাজারের উখিয়ার রেজু খাল সংলগ্ন উপকূলীয় এলায় বিশেষ অভিযান চালিয়ে ৩২ হাজার মিটার কারেন্ট ও ২৫শ মিটার চট জাল জব্দ করেন উখিয়ার সহকারি কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম।

শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

বিশেষ সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার রেজু খাল সংলগ্ন উপকূলীয় এলাকায় বিশেষ অভিযানের মাধ্যমে ৪টি অবৈধ জাল মজুদকৃত স্থান হতে প্রায় ৩২,০০০ মিঃ কারেন্ট জাল ও সমূদ্র উপকূলের বিভিন্ন স্থান হতে প্রায় ২,৫০০ মিঃ চট জালসহ ৮টি মশারি জাল উদ্ধার করা হয়।

পরবর্তীতে উপস্থিত সকলের সামনে জব্দকৃত জালসমূহ পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতার জন্য পুলিশ উখিয়া থানা পুলিশ, কোস্ট গার্ড, ইনানী রেঞ্জ, বিজিবিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন উখিয়ার সহকারি কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম। তিনি বলেন, সম্মিলিত অভিযানের উদ্দেশ্য উপকূল হতে অবৈধ জালসমূহ নির্মূল করার পাশাপাশি এর কুফল জানিয়ে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করা এবং মৎস্য সম্পদের টেকসই বৃদ্ধির মাধ্যমে পুষ্টি চাহিদা নিশ্চিত করা।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer